|| পরিচয় হোক পরিচয়ের সাথে ||
শুরুটা হয় শূন্য থেকেই | ভালো কিছু কাজ করার স্বপ্ন নিয়েই পথ চলা শুরু | শিশু-কিশোর সাহিত্যকে নতুন ভাবে রূপদেবার ভাবনা |কাজটা খুব কঠিন ভেবেই কাজ শুরু |পাঠক মহলে ভালো সারা পেতেই পরবর্তী কাজে হাত দেওয়া |
প্রকাশনার প্রথম প্রকাশিত বই কবি অরুণকুমার মান্নার ছড়া সংকলন – “ছড়ার দেশে বেড়াই ভেসে”| বইটির ছড়া ,অলঙ্করণ ও প্রচ্ছদ ছাপা আর বইটির সাইজ অন্য মাত্রা দিল| দ্বিতীয় বইটির কাজ আরো ভালো করার সংকল্প নিয়ে এগিয়ে চলা ,পাওয়া গেল ISBN; নতুন উদ্যমে শুরু কাজ, বিশিষ্ট সাহিত্যিক শ্রদ্ধেয় স্বরাজ ঘোষ মহাশয়ের লেখা “হনুমানের ৭ কাণ্ড ” গল্প সংকলন |
এই ভাবে “এলিয়েনদের দেশে” ,” জুঁইফুলের গন্ধ”,”ছড়ায় ছবিতে বিদ্যাসাগর”,”সাদা বাড়িটা”, “ইচ্ছেডানা”,” এই ছেলেটা ভেলভেলেটা”, “দু’ডজন গপ্পো”,”বাহিরঘন্যার বিভীষিকা”,”ভূত আমার পুত”,”গোল্লাছুটের গল্প”,”বানান কীভাবে বানাবে” ,”দলমার হাতি” -একের পর এক শিশু কিশোর বই গুলি পাঠক মহলে জায়গা করে নিতে শুরু করেছে |
এর মধ্যেই লেখক ও কবিদের অনুরোধে শিশুসাহিত্যের গণ্ডি অতিক্রম করে অন্যান্য লেখা প্রকাশে হাত দেওয়া|
বইয়ের মান আমাদের সবার আগে প্রাধান্য পায় |সেক্ষেত্রে কোনো রকম ত্রুটি যাতে না থাকে সেটাই আমাদের প্রধান বিষয়|
সামাজিক মাধ্যম সহ পত্রপত্রিকায় নিয়মিত প্রচার ,বইএর রিভিউ,এবং সবচেয়ে বড়ো বিষয় পাঠক মহলের কাছে সরাসরি যেতে নিয়মিতভাবে আমরা রাজ্যের বিভিন্ন বইমেলা ও লিটিল ম্যাগাজিন মেলায় অংশ নেওয়ার মাধ্যমে পাঠক মহলের ভাবনা চিন্তা ও তাঁদের মতামত আমরা গুরুত্বের সাথে বিবেচনা করি|
ছড়া,কমিক্স,গল্প,নাটক,কবিতা,উপন্যাস,প্রবন্ধ,ইতিহাস,সংস্কৃতি,পড়াশোনা সহ নানা বিষয়ের উপর কাজ করে চলেছি ধারাবাহিক ভাবে|আগামী দিনে আরো নতুন নতুন বিষয়ে কাজ করা আমাদের লক্ষ্য |
প্রযুক্তির এই যুগে আমরা আমাদের প্রকাশনার বইগুলি আরো বেশি বেশি পাঠকদের কাছে নিয়ে যাবার লক্ষ্যেই আমাদের এই ওয়েবসাইট তৈরি করা |যেখান থেকে খুব সহজেই পাঠক পরিচয় প্রকাশনার বইগুলি সম্পর্কে জানতে পারবেন ও সহজেই বাড়িতে বসেই সংগ্রহ করতে পারবেন |সাথে আমাদের মতামতও দিতে পারবেন |সেই গঠনমূলক মতামত আগামীদিনে পথ চলতে এগিয়ে যেতে আমাদের সাহায্য করবে এই আশা রাখি |
