
সমাজ থেকেই উঠে আসেন লেখক ,শিল্পী,সাহিত্যিক |
সমাজকে যাঁরা পথ দেখান,সমাজকে এগিয়ে নিয়ে যেতে যাঁরা বদ্ধ পরিকর, তেমনি সাহিত্য ও সাংস্কৃতিক জগতের মানুষদের বিশেষ অবদানকে সম্মান জানাতে প্রতি বছর আমরা বিশেষ সম্মানে সম্মানিত করতে চাই বিশিষ্ট জনদের| প্রতি বছর ১লা বৈশাখ বাংলার সাংস্কৃতিক জগৎ এর বিভিন্ন বিভাগ থেকে ৫ জন গুণীব্যক্তিত্বকে সমাজে তথা সাহিত্য ও সংস্কৃতি জগতে তাঁদের বিশেষ অবদান ও সৃজনশীলতার জন্য “পরিচয় সম্মাননা” প্রদান করে ধন্য হবো |
