“ইতিহাস ও ঐতিহ্যে আরামবাগ মহকুুমা”- প্রদীপ গঙ্গোপাধ্যায়
Original price was: ₹400.00.₹360.00Current price is: ₹360.00.
Description
ITIHAS O AITIJHYE ARAMBAGH MAHAKUMA
Written by Pradip Gangopadhyay
Cover: Ashis kumar Chattopadhyay
দ্বিতীয় সংস্করণ
No.Of Pages :-284
Language: Bengali
Size : 5.5/8.5
Cover: Laminate Hard Cover with Jacket
Year of Publication:- January 2024
Weight:-
||ইতিহাস ও ঐতিহ্যে আরামবাগ মহকুমা ||
প্রদীপ গঙ্গোপাধ্যায়
২০২৪ এর জানুয়ারি মাসে আরামবাগ বই মেলাতে প্রকাশিত হয়েছে ‘ইতিহাস ও ঐতিহ্যে আরামবাগ মহকুমা’। ভূমিকা লিখছেন মাননীয়া মহকুমা শাসক সুভাষিনী ই IAS মহাশয়া আর মুখবন্ধ লিখছেন মাননীয় ডক্টর শ্যামল বেরা মহাশয়।
৩০০ পৃষ্ঠার বই, একশোর বেশি রঙিন ও সাদা কালো দুষ্প্রাপ্য ছবি। থাকছে রহস্যাবৃত নানা ইতিহাস।
অহল্যাবাই রোড জানি কিন্তু অহল্যাবাই কে? দিঘির মেলার ঘটনাটা কি আদৌ সত্যি? শ্রীচৈতন্যদেব কৃষ্ণনগরে কবে, কেন এসেছিলেন? বৈষ্ণব সাধক অভিরাম গোস্বামী কৃষ্ণনগরে মুসলিম কন্যা মালিনীকে বিয়ে করেছিলেন কিন্তু তারপর কী ঘটনা ঘটলো? সমাজ কি মেনে নিয়েছিল? ধুলেপুরের কালোসোনা ঠাকুরের রাধা কৃষ্ণের ডানদিকে কেন? আরামবাগে ১৫ জন ব্যক্তি ১৬৬ টি বিয়ে করেছিল, এরা কারা? পুরশুড়ার বৌদ্ধমন্দিরে বুদ্ধদেবের মূর্তির পিছনে লুকানো আছে আর এক ছোট্ট বুদ্ধমূর্তি। কেন? এর রহস্য কি? গোঘাটের সানবাদী তোরণ সুজাউদ্দিন তৈরি করেছিলেন কিন্তু তার স্ত্রী আজিমুন্নিসা বাচ্চা ছেলের প্রতিদিন একটি করে হৃদপিণ্ড খেতেন। তার ফল? যাদুবেন্দু সিংহ রায়ের মাথা ও জিভ কেটে দেওয়া হয়েছিল কেন। দ্বারকেশ্বর নদ একসময় আরামবাগ শহরের পূর্বদিকে প্রবাহিত হতো, এখন পশ্চিম দিকে কেন? বিদ্যাসাগর মহাশয় তিন দিন ধরে কোন পথে আরামবাগের ওপর দিয়ে কিভাবে পায়ে হেঁটে ৭৮ কিলোমিটার দূরে কলকাতা যেতেন! তিনি কি সত্যিই আরামবাগ মহকুমার দামোদর নদী সাঁতারে পার হয়েছিলেন? কোন রাষ্ট্রে সংবিধানের একটি পৃষ্ঠা রাজা রামমোহন রায়ের নামে উৎসর্গ করা হয়েছে? কৃষ্ণনগরের কারখান্ডা মিষ্টি কেমন! জাহানাবাদ থেকে আরামবাগ কিংবা কাজীপুর থেকে খানাকুল নামের পরিবর্তন কেন হলো?….. এসব অনেক রোমাঞ্চকর ও রহস্যাবৃত ইতিহাস।

Only logged in customers who have purchased this product may leave a review.












Reviews
There are no reviews yet.