“ছোটোদের নাটকমালা”- সুশীল কুমার ঘোষ

Original price was: ₹150.00.Current price is: ₹120.00.

Description

CHHOTODER NATOK MALA (Drama)
Written by Sushil kumar Ghosh
Cover : Ashis kumar Chattopadhyay
ISBN: 978-93-94533-19-6
No.Of Pages :- 80
Language: Bengali
Size : 5.5/8.5
Cover: Laminate Hard Cover with Jacket
Year of Publication:- Nov 2023
Weight:-

সুশীল বাবুর জন্ম ১৯৬৩ খ্রিস্টাব্দের ২৬ নভেম্বর ,হুগলি জেলার আরামবাগের বাগড়া গ্রামের খুব সাধারণ এক পরিবারে |বাবা ভদ্রেশ্বর ঘোষ ,মা উমাতারা দেবী |
সুশীলবাবুর তখন ১৬ বছর বয়স বাবার মৃত্যু হয় |তারপর শুরু হল কঠিন দারিদ্রের সাথে লড়াই |নানা ঘাত প্রতিঘাত ডিঙিয়ে তাঁর সঠিক পথের দিকে এগিয়ে চলা |

ছাত্রাবস্থা থেকেই শিল্প ও সংস্কৃতির প্রতি তাঁর অনুরাগ |বিভিন্ন পত্র পত্রিকায় ছড়া,কবিতা,গল্প প্রকাশ পেতে শুরু করে সেই ছেলেবেলা থেকেই |লিটলম্যাগাজিন এর সম্পাদনার দায়িত্বও সামলেছেন একসময় দক্ষতার সাথে |স্বরচিত কবিতা পাঠে পুরস্কৃত হয়েছেন বিভিন্ন সময় |
১৯৮৫ খ্রিস্টাব্দে আন্তর্জাতিক যুববর্ষ উপলক্ষে রাজ্যসরকার পরিচালিত স্বরচিত কবিতা প্রতিযোগিতায় ব্লক ও জেলাস্তরে পুরস্কৃত হন |আবৃত্তিকার হিসাবে তিনি সকলের কাছে পরিচিত |তাঁর সুমধুর কণ্ঠ ,বাচন ভঙ্গিমা শ্রোতাকে মুগ্ধ করে তোলে |ছোটো থেকেই সঙ্গীতের প্রতি তাঁর অগাধ ভালোবাসা |
ছাত্রছাত্রীদের সাথে তাঁর মধুর সম্পর্ক |প্রথাগত শিক্ষার পাশাপাশি আবৃত্তি,সঙ্গীত আর নাট্য চর্চা তাঁর ভালোবাসার একটা দিক |
অবসরপ্রাপ্ত শিক্ষক সুশীলবাবু সাংস্কৃতিক চর্চার মধ্যে নিজেকে নিয়োজিত করেছেন| তিনি আরামবাগের সরাইঘাটা পানপীঠ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব সামলেছেন দক্ষতার সাথে |শিক্ষক শুধু বই পড়াবেন তা হতে পারে না ,শিক্ষক মানে মানুষ গড়ার কারিগর | সুশীলবাবু একজন আদর্শ মানুষ গড়ার কারিগর |
বছরের বিভিন্ন সময় ছাত্র ছাত্রীদের নিয়ে তাঁর রচিত নাটক গুলি মঞ্চস্থ করে থাকেন| এই সমস্ত নাটক গুলি নিয়ে পরিচয় প্রকাশন থেকে প্রকাশ পেয়েছে -“ছোটোদের নাটকমালা “

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Category:

All Rights Reserved by Parichay Prakashan. Designed & Developped by Xinksoft

CONTACT US

We're not around right now. But you can send us an email and we'll get back to you, asap.

Sending

Log in with your credentials

Forgot your details?