ইংরেজি ভাষা ও সাহিত্যের অবসৃত শিক্ষক, প্রত্নগবেষক, প্রাবন্ধিক, ট্রানস্লেটার ও অনুবাদক।
তারাপদ সাঁতরা স্মারক নিধি-র (Tarapada Santra Memorial Trust)প্রতিষ্ঠাতা সম্পাদক। (কলিকাতা লিট্ল ম্যাগাজিন লাইব্রেরী ও গবেষণা কেন্দ্রের নারায়ণ মুখোপাধ্যায় স্মারক সম্মাননা ২০১৭ প্রাপক)
তারাপদ সাঁতরা প্রত্নকীর্তিশালা, গ্রন্থাগার ও লিট্ল ম্যাগাজিন আর্কাইভের কিউরেটর।
“বাঁচতে চাই” স্বনির্ভর গোষ্ঠীর সঙ্ঘটক।
সম্পাদক – পুরালোকবার্তা পত্রিকা (পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির ‘লিট্ল ম্যাগাজিন পুরস্কার’ ২০১২)
সংকলন ও সম্পাদনা – উলুবেড়ের আদিপর্ব, অগ্রন্থিত তারাপদ, বীরভূম জেলার গ্রামনাম
প্রকাশক – জীবনরাগ (তারাপদ সাঁতরার আত্মজীবনী)
সহলেখক – The Best Stories for Children
ট্রানস্লেটার – A Little School (ছোট্ট একটি ইস্কুল), The Sixth Note (সানাইয়ের ষষ্ঠ সুর)।
শতাধিক গল্প, প্রবন্ধ, ভ্রমণসাহিত্য ও অনুবাদ গল্প সুখবর, গতি দৈনিক শিলচর, আসাম), আনন্দবাজার, সন্ধিৎসা, কাঁসাই-শিলাই, প্রসাদ, সন্দেশ, অনুবাদ পত্রিকা, কথা সাহিত্য, সাপ্তাহিক বর্তমান, নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদ পত্রিকা, উত্তরণ, প্রত্ন পরিক্রমা, পত্রপুট (বর্ধমান বিশ্ববিদ্যালয়), ঐতিহ্য, ছোটদের রূপকথা, ক্ষীরের পুতুল, রাঢ় দর্পণ, আরাধনা, সুতপা প্রভৃতি পত্রিকায় এবং টেক্টক্ ও দ্য অফনিউজ ওয়েবসাইট ব্লগার পোর্টালে প্রকাশিত।
সংগ্রাহক – সত্যজিৎ রায় সংক্রান্ত তথ্য ও স্মারক, লোকশিল্প, ডাকটিকিট, মুদ্রা ও কারেন্সি নোট, ক্যালেন্ডার, মেনু কার্ড, প্রত্ন ও পুরাবস্তু, পুথি, বিরল গাছের বীজ, ঔষধি উদ্ভিদ।
সিরিয়াস শখ – অর্গানিক উদ্যানচর্চা, ফটোগ্রাফি, পশুপালন, পাশ্চাত্য সঙ্গীত শ্রবণ।
