“আরো একটি কলিঙ্গ যুদ্ধের আগে” – অসীম মালিক
Original price was: ₹150.00.₹120.00Current price is: ₹120.00.
Description
ARO EKTI KALINGO JUDDHER AGE
A Collection of Rhymes in Bengali Written by Asim Malik .
Cover : Ashis kumar Chattopadhyay
ISBN: 978-93-94533-88-2
No.Of Pages :-64
Language: Bengali
Size : 5.5/8.5
Cover: Laminate Hard Cover with Jacket
Year of Publication:- January 2024
Weight:-
“আরও একটি কলিঙ্গ যুদ্ধের আগে”
ও কবি অসীম মালিক
……………………………………………….
কবি কেন কবিতা লেখেন কে বা জানে ?
নিজের জন্য?
পাঠক পড়বে ,বাহবা দেবে সে জন্য ?
না অপার্থিব এক সুখ অনুভবের জন্য ?
নাকি কবিতা লিখে অনেক অনেক টাকা কামানোর জন্য ?
এ প্রশ্নের উত্তর কবিই দেবেন |কিন্তু আমি এমন কিছু কবিকে খুব কাছ থেকে দেখেছি যাঁদের কাছে লেখনি তাঁদের সৃজন শুধু তাঁদের নিজের ভালোলাগা মন্দলাগার জন্য নয় , সত্য ও সুন্দর আর ন্যায় এর জন্য তাঁরা কলম ধরেছেন |না কোনো অতীতের কবিদের কথা বলছি না |যাঁদের কথা আমরা সাহিত্যের ইতিহাসে পড়েছি তাঁদের কথা নয়|বলছি একেবারে এই সমকালে আমাদেরি সাথে প্রাণখুলে আড্ডা দেওয়া,কঠিন জীবন বোধকে উপলব্ধিকরা ,চোখে চোখ রেখে সত্যটা তুলে ধরতে চাওয়া সেই সব কবিদের কথা,যাঁরা হাজার বাধা সত্ত্বেও কলমকে অপমান করতে শেখেননি| বরং কলমের সম্মান রাখার জন্য অনেক কিছু হারাতে হয়েছে |যাঁরা কলমের দাম দিতে জানেন না তাঁরা কবি হতে পারেন না| মোসাহেবি করা , তৈলমর্দন করে আত্মপ্রচার নয়,নিজের জীবন বোধকে ,বিশ্বাসকে ,সার্বিক মানব সমাজকে আলোর পথ দেখাতে বদ্ধপরিকর সেইসব কবিদের কথা বলছি|
কবিরা কবিতা লেখেন লিখতে ভালোবেসে |
কখনো জীবন বোধকে ভাষা দিতে,আবার দেশ,সমাজ, পরিপার্শিক পরিস্থিতি যখন কবিকে ভাবায় ,মূল্যবোধহীন সমাজে কবির কলম কখনো কখনো হয়ে ওঠে কামান আর সেই কামান থেকে এক একটা শব্দ যেন গোলার মত নিক্ষেপ করেন ঘুনধরা মানুষের চেতনার কাছে |আর পাঁচটা মানুষের মত কবিরাও মানুষ |
পার্থক্য শুধু ভাবনার|আর এই ভাবনা থেকেই তৈরি হয় সুচেতনা |আর এই চেতনাই আনে বিপ্লব |সামগ্রিক সমাজের বিপ্লব|
যুগে যুগে তাই হয়ে এসেছে |
কলিঙ্গ যুদ্ধ ভারতবর্ষের ইতিহাসে পটপরিবর্তের এক অন্যতম অধ্যায় |সেই পরিবর্তনকে মনে রেখে চারিদিকে রক্তক্ষরণকে দেখে,অনুভব করে|মানুষে মানুষে অবিশ্বাস,দ্বেষ,হিংসা,রাষ্ট্রযন্ত্রের কঙ্কালসার চেহারা,মূল্যবোধহীন আমাদের জীবনাচরণ কবিকে ভাবায়|সেই কবি আর কেউ নয় |আমাদের অতি প্রিয় কাছের ভাই অসীম |অসীম মালিক এই সময়ের এক উজ্জ্বল প্রতিভাধর কবি|তার লেখায় পাঠক হিসাবে খুঁজে পাই নিজেকে|তার শব্দ চয়ন থেকে বিষয় ভাবনা ছোঁয়া দেবে পাঠকের গভীর অন্তরের মধ্যে লুকিয়ে থাকা বোধকে |
“আরো একটি কলিঙ্গ যুদ্ধের আগে ” কাব্য গ্রন্থের নামকরন আমার কাছে এক অন্য মাত্রা দিয়েছে|এই গ্রন্থের প্রতিটি কবিতা পাঠককে ভাবাবেই ভাবাবে |কারণ এই গ্রন্থে অতীত,বর্তমান ও ভবিষ্যৎ এর তথা চিরকালের এক সত্যকে তুলে ধরা হয়েছে |মানুষ সেই সত্যকেই দেখতে চায়,উপলব্ধি করতে চায়|অনুভব করতে চায়,সেই জন্যই কবিতা পড়েন| আমার দৃঢ় বিশ্বাস এই কাব্যগ্রন্থ পাঠকের হৃদয় স্পর্শ করবেই করবেই করবে |
অসীম মালিকের জন্ম ১৪ই জানুয়ারি ১৯৮৩ সালে ,আরামবাগের প্রত্যন্তগ্রাম শীতলপুরে এক দরিদ্র পরিবারে|পিতা কালীসাধন মালিক,মা প্রসাদী মালিক|কঠিন দারিদ্রের সাথে লড়াই করে অদম্য জেদ ও কঠিন অধ্যাবসায়ে বর্তমানে পেশায় একজন শিক্ষক| ছেলেবেলা থেকে সাহিত্যের প্রতি ভালোলাগা ,সেই ভালোলাগা কখন যে ভালোবাসায় পরিণত হয়েছে তা সে নিজেও জানে না |কবিতার সাথে ঘর বাঁধা নিজের অজান্তেই|শহর থেকে দূরে সোঁদা মাটির গন্ধে ,সবুজের স্পর্শে লালিত কবি|
তাই তার কবিতায় সেই অতি সাধারণ মানুষের ছোঁয়া পাই,খুঁজে পাই মেঠো ভাষা,খুঁজে পাই সাধারণ মানুষের চাওয়া,পাওয়া আর ভালোবাসা ও বিদ্রোহের ভাষা| চরম প্রতিকুলতায় হার না মানা এই কবি ছুঁয়ে থাকেন সবকিছু|প্রচার বিমুখ প্রতিবাদী এই কবির প্রথম ভালোবাসা কবিতা| ছেলেবেলা থেকেই কবিতার প্রতি নিবিড় টান কবি সত্ত্বাকে টেনে নিয়ে চলে|কখনো ভালোবাসা,কখনো অভিমান এই নিয়েই কবিতার সাথে ঘর বাঁধা ,তা আরো পাকাপুক্ত হয়েছে বিশিষ্ট কবি সাধন বারিকের স্নেহ ভালোবাসায়|লেখার অনুপ্রেরণা কবি সাধন বারিক এই সময়কার কবিতার জগতে উজ্জ্বল নক্ষত্র |অসীম মালিকের প্রথম কাব্যগ্রন্থ “পেণ্ডুলামটা দুলছে”|যেটি ২০০৮ সালে প্রকাশিত হয়েছে প্রতিভাস প্রকাশনী থেকে|বড়োদের পাশাপাশি ছোটোদের লেখনিতেও সমান দক্ষ অসীম, ২০২২ সালে পরিচয় প্রকাশন থেকে প্রকাশিত ছড়াগ্রন্থ -“ইচ্ছেডানা” খুদে পাঠকদের কাছে বেশ প্রিয় হয়ে উঠেছে |
এই সময় কালে ছোটো বড়ো বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত প্রকাশিত হয় তার লেখা|তার লেখা পড়ার জন্য আমরা অপেক্ষা করে থাকি|
“আরও একটি কলিঙ্গ যুদ্ধের আগে ” কাব্যগ্রন্থটিপ্রকাশ করতে পেরে আমরা গর্বিত | এই কাব্যগ্রন্থের কবিতা গুলি সম্পর্কে বিশেষ কিছু বলছি না |পাঠকরাই বিচার করে বলবেন তাঁদের কথা |
আগামী দিনে অসীমের কলম থেকে অনেক অনেক ভালো লেখা আমরা পাবো ,সমগ্র বাধা টপকে তার কলম সত্য আর সুন্দরের বন্দনা করে চলবে এই এই কমনা করি |
Only logged in customers who have purchased this product may leave a review.







Reviews
There are no reviews yet.