“বেহুলা সময়ের কবিতা”- চন্দন খাঁ
₹150.00
Description
BEHULA SAMAYER KOBITA
Written by Chandan Khan
Cover : Ashis kumar Chattopadhyay
ISBN: 978-93-94533-15-8
No.Of Pages :-65
Language: Bengali
Size : 5.5/8.5
Cover: Laminate Hard Cover with Jacket
Year of Publication:- Feb2023
Weight:-
কবি চন্দন খাঁয়ের ছেলেবেলা থেকেই সাহিত্যের প্রতি অনুরাগ|সবচেয়ে বড়ো কথা তিনি সর্বভুক পাঠক|লিখেছেন নানা ধরনের গ্রন্থ|বর্তমানে জলপাইগুড়ি জেলার পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপনা করেন|তাঁর দেখার চোখ গভীর ও সংবেদনশীল|জটিল সময়কে কবি তুলে ধরেন সহজ ও আটপৌরে উপমা,রূপক ও চিত্রকল্প দিয়ে|প্রকৃতি,প্রেম,সম্পর্কের ভাঙচুর,সমাজ ও রাজনীতির নানা ভালোমন্দ দিক অনায়াসে উঠে আসে তাঁর কবিতায়|ছন্দে তাঁর দক্ষতা লক্ষ্য করার মতো|কবিতায় মিশেছে নাট্যধর্মীতা|
এটি কবির তৃতীয় কাব্যগ্রন্থ|করোনা কালটিকেই কবি “বেহুলা সময়” বলতে চেয়েছেন|এই সময়ের নানা চিহ্ন ও রক্তমাখা ক্ষত লেগে আছে কবিতার গায়ে|
করোনা কালের দুঃসময়ের নানা দিক,সাম্প্রতিক সময়ের মূল্যবোধের চূড়ান্ত অবনমন কবিকে কেমন ভাবে আন্দোলিত ও মথিত করেছে তারই নির্যাস বেহুলা সময়ের কবিতা-র কবিতা গুলিতে উঠে এসেছে| আগামীর পাঠক ও গবেষকদের কাছে কবিতা গুলির একটা আলাদা আবেদন লক্ষ্যনীয়|পাশাপাশি যাঁরা বাচিক শিল্পের সঙ্গে যুক্ত তাঁদেরও আন্দোলিত করবে|কবিতার তীক্ষ্ণ স্বর ও ছন্দের নানাবিধ পদচারণ|পাঠক পাতা উল্টে কবিতার স্বতন্ত্র স্বরে আচ্ছন্ন হবেন- একথা হলফ করে বলা যায়|
Only logged in customers who have purchased this product may leave a review.






Reviews
There are no reviews yet.