“গর্ভদহন “- চিন্ময় গঙ্গোপাধ্যায়

150.00

Description

Written by Chinmoy Gangopadhyay
Cover: Shubhodeep Mukharjee
ISBN:
No.Of Pages :-64
Language: Bengali
Size : 5.5/8.5
Cover: Laminate Hard Cover with Jacket
Year of Publication:- Janu2024
Weight:-

কবি চিন্ময় গঙ্গোপাধ্যায় এই সময়ের বাংলা কবিতার জগতে একটি আলোচিত নাম। তাঁর কবিতা ইতিমধ্যে মন ছুঁয়ে গেছে সংবেদনশীল পাঠকের। প্রেম- বিরহ, প্রতিবাদ -বিদ্রোহ, একাকিত্বের রোমান্টিক-বিলাস যাপন, দার্শনিক প্রতীতি ,প্রচলিত সমাজ ব্যবস্থার অসঙ্গতি ইত্যাদি দিকগুলো উঠে এসেছে তাঁর কবিতায় স্বতন্ত্র দৃষ্টিকোণ থেকে। এর পাশাপাশি কবি অন্তরে লালন করেন উদাসী বাউল মন।মাঝে মাঝে তার প্রতিফলন ঘটে তাঁর কবিতায়।

নর- নারীর প্রেম ও বিরহ বেদনার কথা লেখা হয়ে চলেছে যুগ যুগান্তরব্যাপী। কিন্তু চিন্ময় গঙ্গোপাধ্যায় যখন বলেন-” নদীর জলে রং গুলে দিলাম/ নদী বয়ে নিয়ে চলল /পিয়নের মত-/ কোন ঘাটে সে স্নান করে নদী জানে”। প্রত্যাশাহীন ভাবে রাঙিয়ে দেওয়াই যে প্রেমের লক্ষ্য, সে তো চিরকালীন -আনন্দ স্বরূপ। এখানেই স্বতন্ত্র হয়ে ওঠেন কবি চিন্ময় । সমকালীন সমাজের পচে যাওয়া রূপ, মূল্যবোধের সার্বিক অবক্ষয়, রাজনৈতিক দুর্বৃত্তায়ন ,চৌর্যবৃত্তি ,বেকার সমস্যা, চাকরি প্রার্থীদের আন্দোলন -কবিকে ভাবিয়ে তোলে। তিনি বলেন-”ছেলেটি গিটার ফেলে নেমে এলো নিচে/ যেখানে মিশে গেছে/ মাতঙ্গিনী মূর্তির পাদদেশ আর শহীদ মিনার /রামলীলা ময়দান আর যন্তর -মন্তর”।

স্মৃতিমেদুরতায় ডুব দেন কবি।গ্রাম্য পরিবেশে বেড়ে ওঠা, সেই গ্রাম্য-প্রকৃতি, গ্রামীণ মানুষজন, শৈশব ,কবিকে নস্টালজিক করে তোলে।কবির কথায় -”মাধবীলতার গন্ধ এসে ঘর জুড়ে বসত/ রূপকথার গল্প শুনবে বলে/ জ্ঞাতি-স্বজনেরা সুখ-দুঃখের সুর তুলত /চা আর পান-দোক্তার আমেজে “।

কবি চিন্ময়ের জীবনচর্যার মধ্যে আছে নিভৃতি আড়ালের খোঁজ। সবার মাঝে থেকেও তিনি একা হয়ে যান।সকলের সঙ্গে হৈ হৈ করে মিশতে না পারার কথা তিনি স্বীকার করেন নিজের ত্রুটি হিসেবে। মনের গভীর বাসনার কথাই হয়তো তিনি স্বীকার করেছেন “একার সঙ্গে সারা জীবন “কবিতায়। বাউল সাধকদের প্রত্যক্ষ সংস্পর্শে এসেছেন তিনি। তাঁদের জীবন-দর্শন কবির মনে গভীর ছাপ ফেলেছে ।তিনি সেই মরমি টান অস্বীকার করতে পারেননি বলেই লিখে ফেলেন বাউল সাধক সাধন দাস বৈরাগ্য কে নিয়ে কবিতা। গভীর বাউল প্রেমে ডুব দিয়ে লিখেন “প্রেম পাথরে”-র মত কবিতা -”তুমি কোঁচর পেতে মাধুকরী চেয়ে/ চলে এলে পায়ে পায়ে/ অপ্রস্তুত আমি-/ আমাকেই তুলে দিতে গিয়ে/ নীরবে চেয়েছি ওই গভীরে”।

কবিতার নির্মাণশৈলীতেও কবির স্বতন্ত্রতা ধরা পড়ে। প্রচলিত ছন্দোবদ্ধতা, অন্ত্যমিল যেমন তাঁর কবিতায় পাই, তেমনি খোলা হওয়ার মতো তিনি কবিতার পঙক্তিকে ভাসিয়ে দিয়েছেন নিজের ছন্দে। সহজ-সরল শব্দে গভীর ভাব প্রকাশের কাজটি করেছেন দক্ষতার সঙ্গে ।চিত্রকল্পের অসাধারণ প্রয়োগ মন ছুঁয়ে যায়,- ”আকাশের বুকে পূর্ণিমার জোয়ার এসেছে শান্ত রাত একান্তে বসেছে মুগ্ধ প্রেমিকের মত”। এরকম চমৎকার ছবি সারা গ্রন্থ জুড়ে ছড়িয়ে আছে সর্বত্র। সহজাত দক্ষতায় এবং স্বতঃস্ফূর্ততায় শব্দ ও অর্থালঙ্কার ব্যবহার করেছেন কবি।

সবমিলিয়ে “গর্ভ-দহন” কবিতা সংকলন গ্রন্থটি এই সময়ের কবিতার ধারায় নতুন সুরের দাবি রাখে।

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Category:

All Rights Reserved by Parichay Prakashan. Designed & Developped by Xinksoft

CONTACT US

We're not around right now. But you can send us an email and we'll get back to you, asap.

Sending

Log in with your credentials

Forgot your details?